টাম্পাকো কারখানার ধ্বংসস্তূপ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:১২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০০:২৪

111 গাজীপুর মহানগরীর টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এই বিপুল অংকের টাকা উদ্ধার করা হয়। টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
এসআই জানান, বৃহস্পতিবার দুপুরে ওই কারখানা থেকে এক লাখ ২ হাজার ৭৫৫ টাকা ও সাত হাজার পোড়া টাকাসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। পরে নগদ টাকা গাজীপুর সিটি কর্পোরেশনের হেফাজতে রাখা হয়।
কারাখানা থেকে ৮শ’ টনের মত ধ্বংসাবশেষ ও ৮০টি খালি ড্রাম অপসারণ করা হয়েছে।
কারখানার নিখোঁজ ১০ শ্রমিকের সন্ধানে রবিবার বিকাল থেকে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চলানো হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ধ্বংসস্তূপ সরাতে কাজ করেন।
গত ১০ সেপ্টেম্বর (শনিবার) বিস্ফোরণের পর ওই কারখানা ভবনে আগুন লেগে যায়। পরদিন বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। এ দুর্ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো প্রায় ৪০ জন। শুক্রবার সেখানে নতুন কোনও মরদেহ পাওয়া যায়নি বলে জানা গেছে।

এখনও ধ্বংসস্তূপ সরিয়ে চলেছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা।

/এইচকে/

পড়ুন: তার দেহের একটা হাড়ের জন্য অপেক্ষা করছি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম