কিশোরগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১২

কিশোরগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু কিশোরগঞ্জ সদর ও নিকলীতে বজ্রাঘাতে দুই জেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়  দুজন আহত হয়েছেন।  তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের জারইতলা গ্রামের নূরুল ইসলাম (২৬), রুসমত আলী (৩৫) ও সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী গ্রামের নিজাম উদ্দিন । আহতরা হলেন, সাজনপুর গ্রামের  মোকারম হোসেন (২২) ও  আসাদ মিয়া (৩০)।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন  ও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নিকলীর সাজনপুর হাওরে মাছ ধরছিল স্থানীয় চার জেলে। এসময় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই চার জেলে। তাদের আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম ও রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে যশোদল কাটাখাল গ্রামের কৃষক নিজাম উদ্দিন নিহত হন।  

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের