গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১১

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মঙ্গলবার দুপুরে খালে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের পর পল্লীবিদ্যুতের একটি তার ওই খালে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শুভকরদী এলাকার সেন্টু ঘোষের স্ত্রী কৃষ্ণা রাণী ঘোষ (৩০) ও তার মেয়ে শান্তি রাণী ঘোষ (৪) এবং একই এলাকার মো. মাসুদ (৩৩)।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, বন্দরের শুভকরদী এলাকাতে ধলেশ্বরী নদীর একটি শাখা খালের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুতের লাইন গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতে একটি তার ছিঁড়ে ওই খালের ওপর পড়ে যায়। বেলা ১২টার দিকে স্থানীয়রা গোসল করতে নামলে ওই সময়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু ঘটে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান