বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু: পল্লী বিদ্যুতের ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শুভকরদী এলাকায় একটি খালে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ডিজিএমসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নিহত পরিবারগুলোকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় দুর্ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, দুর্ঘটনার পর পল্লী বিদ্যুতের হেড অফিস থেকে বন্দর জোনাল অফিসের ডিজিএম জাকির হোসেনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানতে পেরেছি।
এর আগে বেলা ১২টার দিকে বন্দরের শুভকরদী এলাকাতে ধলেশ্বরী নদীর একটি শাখা খালের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়।

তারা হলেন- শুভকরদী এলাকার সেন্টু ঘোষের স্ত্রী কৃষ্ণা রাণী ঘোষ (৩০) ও তার মেয়ে শান্তি রাণী ঘোষ (৪) এবং একই এলাকার কিতাবউদ্দিনের ছেলে মো. মাসুদ (৩৩)।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম