মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও ৬/৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদুর রহমান দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেন। তিনি জানান, ‘নিহত দুইজন লেগুনার যাত্রী। তবে তাদের পরিচয় জানা এখনই সম্ভব হয়নি।’
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, ‘মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুইজন মারা যায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাসটি আটক করা হয়েছে। লেগুনাটি দুর্ঘটনায় ভেঙে দুমড়ে মুচড়ে যায়।’
এ দুর্ঘটনার ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান সার্জেন্ট বাহারুল।
আরও পড়ুন-
আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়
গুলশান হামলার আগে মধ্যপ্রাচ্য থেকে আসে ১৪ লাখ টাকা
/এফএস/








