সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজন সাক্ষ্য দিয়েছেন। রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খানের আদালতে সাক্ষ্য দেন তারা।
বাসচালক জামির হোসেনের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন ঘিওর থানার তৎকালীন পুলিশের তিন সদস্য। এরা হলেন এসআই এনামুল হক, কনস্টেবল লিটন কাজী ও রফিকুল ইসলাম। এই মামলায় ৩৯ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৩ জন সাক্ষ্য দিলেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১০ অক্টোবর।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হয়।
/এআরএল/
আরও পড়ুন:







