মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের ৬ মাসের জেল

মাদারীপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২০

কারাগার মাদারীপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে অসীম বৈষ্ণব (১৮) নামে এক বখাটের ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে এই কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই বখাটে ডাসার থানাধীন খিলগ্রামের বাসিন্দা।
কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শশিকর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে প্রতিদিনই উত্ত্যক্ত করত বখাটে অসীম। অভিযোগ পেয়ে পুলিশ বিকেলে অসীমকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসীম উত্ত্যক্তের কথা স্বীকার করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাম্মী আক্তার ওই বখাটেকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। পাশাপাশি তাকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

/ এইচকে/

পড়ুন: মানিকগঞ্জে কলেজছাত্রী হত্যা: রিমান্ডে স্বামী, শ্বশুর ও শাশুড়ি

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম