গাজীপুরে একটি কবরস্থান থেকে ৬-৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের ৯নং ওয়ার্ডে আমানিয়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
পিরুজালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ডা.মো.মতিউর রহমান জানান, রবিবার রাতে কোনও এক সময় চোরেরা ওই কবরস্থান থেকে ৬-৭টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।সোমবার সকালে স্থানীয়রা ওই কবরস্থান এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় কবরস্থানের বিভিন্ন কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তারা দেখতে পান ৬-৭টি কবরের কঙ্কাল নেই। খবর পেয়ে আশপাশের এলাকার লোকজন ওই কবরস্থান এলাকায় এসে জড়ো হন।
এ ব্যাপারে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
/এআর/








