গোপালগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৬, ১০:২৭আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১০:২৭

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানিতে ডুবে শুভ্র সরকার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের পাঁচ-কাউনিয়া গ্রামে এ এঘটনা ঘটে।
নিহত শুভ্র গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক সুজন সরকারের ছেলে। সে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্র।
শুভ্রর বাবা সুজন সরকার জানান, গত শনিবার দুর্গা পূজার ছুটিতে মামার বাড়িতে বেড়াতে যায় শুভ্র। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের খালে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খাল থেকে উদ্ধার করে রাহুথর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম