নারায়ণগঞ্জে সোয়েটার কারখানার শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৬, ১৮:৪৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৮:৪৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি সোয়েটার তৈরির কারখানায় এক কিশোরী শ্রমিককে (১২) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার বিকালে ওই কিশোরীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। তবে পুলিশ এখনও অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি।
মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ১২ বছরের কিশোরী স্থানীয় জয়া সোয়েটার কারখানার শ্রমিক। তার বাড়ি রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূণর্বাসন কেন্দ্রে। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় সুযোগে একই এলাকার মৃত মজিদ সরকারের ছেলে জাকির (৩৪) ওই কিশোরীকে পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম