বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আ. লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৬, ২১:৫৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২২:০৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আ. লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আফসার উদ্দিন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন। শনিবার বিকালে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার তাকে নির্বাচিত ঘোষণা করেন।

আগামী ৩১ অক্টোবর মানিকগঞ্জ গড়পাড়া ও জাগির ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার জাগির ও গড়পাড়া ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। 
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গড়পাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আফসার উদ্দিন সরকার, স্বতন্ত্র থেকে আব্দুল খালেক ও ওসমান গনি এবং  জাগির ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের জাকির হোসেন, বিএনপির সেলিম হোসেন, জাতীয়পার্টি দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র শহিদুল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে গড়পাড়া  ও জাগির ইউনিয়নে বাছাইয়ে একজন করে দুজনের মনোনয়ন পত্র বাতিল হয়। গড়পাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এদিকে গড়পাড়া ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন নারী  ও সাধারণ ওয়ার্ডে ৪৫ জন প্রাথীকে শনিবার প্রতীক বরাদ্দ করা হয়।
এছাড়া জাগির ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ( নৌকা), বিএনপি মনোনীত সেলিম হোসেন (ধানের শীষ) ও স্বতন্ত্র শহিদুল ইসলামকে ( আনারস) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে ১০ নারী ও সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম