আইনজীবীকে গ্রেফতারের নির্দেশ দেওয়ায় তুলকালাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ০৫:২৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০৭:৫৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের একটি ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার দুপুরে একটি মামলায় আসামির জামিন আবেদন নিয়ে বিচারকের সঙ্গে তুমুল বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আওয়ামী লীগ পন্থী একজন আইনজীবী। এ সময়ে আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ তুলে আইনজীবীকে গ্রেফতারের আদেশ দেওয়া নিয়ে তুমুল বাক-বিতণ্ডা হয়। পরে আইনজীবী সমিতির নেতারা গিয়ে ওই আইনজীবীকে মীমাংসার মাধ্যমে ছাড়িয়ে নিয়ে আসেন।
ওই আইনজীবীর নাম আল মামুন ভূইয়া। তিনি জেলা আইনজীবী সমিতির বর্তমান পরিষদের লাইব্রেরি বিষয়ক সম্পাদক।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে একটি মামলায় আসামির জামিন আবেদন করেন আল মামুন ভূইয়াসহ বেশকজন আইনজীবী। আদালত ওই মামলায় আসামির জামিন আবেদন না মঞ্জুর করেন। এ নিয়ে অ্যাডভোকেট আল মামুন ভূইয়া আদালতের এজলাসে বিচারকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে দেন। ওই ঘটনায় তাৎক্ষনিক আদালত অ্যাডভোকেট আল মামুন ভূইয়াকে গ্রেফতারের জন্য পুলিশকে আদেশ দেন আদালত।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলসহ আইনজীবী নেতারা গিয়ে বিচারকের সঙ্গে কথা বলেন। উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। এই মর্মে আইনজীবীকে ছাড়িয়ে নিয়ে আসেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, ‘মামলায় জামিন না পেলে আইনজীবীরা কষ্ট পেলে যা হয়, এই আর কি। বিচারক আইনজীবীর মধ্যে কথা কাটাকাটি মাত্র। উত্তেজনাবশত এটা হয়ে গেছে। দুজনের কথায় দুজন বুঝতে ভুল করায় উত্তেজনা সৃষ্টি থেকে এটা বলা। পরে বিষয়টি ঠিক হয়ে গেছে।’

অ্যাডভোকেট আল মামুন ভূইয়া বলেন, ‘একটি মামলার জামিন আবেদনের বিষয়ে বিচারকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে মাত্র। এছাড়া আর কোনও কিছু হয়নি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান, যা ঘটেছে তার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেটাই আমাদের কাম্য।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম