‘মা ইলিশ’ শিকারের অভিযোগে মানিকগঞ্জে ৫৯ জেলের জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ০২:৩৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০২:৪৫
image

মানিকগঞ্জ মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলায় আইন অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ৫৯ জন জেলেকে আটক করে স্থানীয় পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদের অর্থদণ্ড প্রদান করেন।
শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.রফিকুল আলম  জানান, সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদের নেতৃত্বে ওই অভিযানে পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম অংশগ্রহণ করেন। অভিযানকালে শিবালয় উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ৪৫ জেলেকে আটক করা হয়।
শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে বিকাল চারটার দিকে ওই ৪৫ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।
এদিকে, দৌলতপুর উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করে থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান আটক ১৪ জনকে আড়াই হাজার টাকা জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়ার রায় প্রদান করেন।

উল্লেখ্য, ইলিশের প্রজননের এই সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা আছে।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান