সেলফি তুলতে গিয়ে পদ্মায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ২৩:৫২আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২৩:৫২

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার পদ্মা নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাকিবুল হাসান রাকিব (১৬) সরকারি কবি নজরুল কলেজের প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রাকিবসহ ছয় বন্ধু মাওয়ার পদ্মায় বেড়াতে আসে। এ সময় সেলফি তুলতে গিয়ে  নৌকা থেকে পড়ে রাকিব পদ্মা নদীতে তলিয়ে যায়। পরে দুপুর ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’

রাকিবের বাড়ি পুরান ঢাকার লালবাগে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরায়।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান