সাভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ২০

সাভার প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৩:০০আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:০২

সাভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ২০ সাভারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  সকালে মানিকগঞ্জ থেকে শুভযাত্রা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।  সকাল ৯টার দিকে বাসটি ঢাকা আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকায় এসে পৌছায়। পথে একই দিক থেকে ছেড়ে আসা অপর একটি বাসকে অতিক্রম করতে গেলে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়ে বাসের ভেতরে থাকা প্রায় ২০ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করায়।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বলেন, আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম