গাজীপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১৮:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:৪৫





গাজীপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

অভিযুক্তের নাম বোরহান উদ্দিন (২৫)। বোরহান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শিবহাটা গ্রামের ওমর আলীর ছেলে। সোমবার দুপুরে অভিযুক্তকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গ্রেফতার করেছে।
শিশুটিকে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শিশুটি বাড়ি নেত্রকোনা জেলা শহরে। তারা বাবা শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটী গ্রামের ইয়াসিন আলীর বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় পোশাক কারখানার শ্রমিক। রবিবার সন্ধ্যায় ওই বাড়ির লোকজন বাইরে ছিল। এসময় একই বাড়ির ভাড়াটে ও অভিযুক্ত বোরহান শিশুটিকে ঘরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার করতে থাকলে পরে তাকে নিয়ে ঘরে ফিরে যায়।
এসআই জানান, সোমবার বেলা ১১টার দিকে শিশুটির ব্যাথা অনুভূত হয় ও বোরহানকে দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে। এসময় বাড়ির লোকজন তাকে ধরে পুলিশে খবর দেয়।
শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রেফার করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।
/ এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান