মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো.জাকির হোসেন বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোটের ফলাফলে বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছেন ৩ হাজার ৮৫৪ ভোট। অন্যদিকে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মো.জাকির হোসেন পেয়েছেন ১১ হাজার ৬৩০ ভোট।
সোমবার রাত সোয়া ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেসরকারি ফলাফলে জাগীর ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো.জাকির হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে মোট ২১ হাজার ৯৫৫ ভোটারের মধ্যে ১৫ হাজার ৫৮৪ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
এদিকে একই দিন সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনিত আফসার উদ্দিন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
/এআর/






