অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলো তিস্তা এক্সপ্রেস

গাজীপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ১৪:৫৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৪:৫৮

বাংলাদেশ রেলওয়ে গাজীপুরের শ্রীপুরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ধাত্রী নদীর রেলসেতুর ওপর ট্রেন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা ছিল। এই ঘটনায় রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘন্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ থাকে।

স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার এক্সপ্রেস’ ঘটনাস্থল অতিক্রম করার পরপরই ধাত্রী নদীর রেলসেতুতে বিকট শব্দ হয়। আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লাইনটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস সেতুর কাছাকাছি চলে আসে। পরে স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে দেয়। এতে ট্রেনচালক সেতুতে উঠার আগেই ট্রেন থামিয়ে দেন। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের যাত্রীরা।

কাওরাইদ রেলস্টেশনের স্টেশন মাস্টার এমদাদুল হক ও কমিউটার ট্রেন পরিচালনাকারী এজেন্ট রাজু আহমেদ জানান, রেলসেতু থেকে ট্রেন লাইনের কিছু অংশ স্লিপারসহ ভেঙে পড়ে। স্থানীয় লোকজন ট্রেনটি লাল কাপড় উড়িয়ে থামিয়ে দেন। খবর পেয়ে কাওরাইদ রেলস্টেশন থেকে ট্রেন লাইন মেরামত কর্মীরা এসে সাড়ে ১২টার দিকে লাইনটি সচল করেন। এ ঘটনায় ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেসের যাত্রাবিলম্ব ঘটে।

আরও পড়ুন- 


ইসি পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি খালেদার

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান