টুঙ্গিপাড়ায় আ.লীগের যৌথ কমিটির সভা: আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান শেখ হাসিনার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ২০:৫২আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:৫৪

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আপনাদের কাজ করে যেতে হবে। সবাই মিলে দেশের উন্নয়ন করতে হবে। ২০০৮ সাল ও ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। আগামী ২০১৯ সালের নির্বাচনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা করি।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটিকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গিপাড়ায় পৈতৃক জমিতে নব নির্মিত পারিবারিক ভবনে আয়োজিত দলের কার্য নির্বাহী সংসদের যৌথসভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করব। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। আওয়ামী লীগ ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করবে।

এ সময় বিএনপি, জামায়াত বা সহিংসতার পাঁয়তারাকারী যে কোনও সংগঠনকে রাজনৈতিকভাবে মোকাবিলায় সাংগঠনিক তৎপরতা জোরদার করার কথাও বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

ঐতিহ্যবাহী এই দলটির ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর যৌথ সভা অনুষ্ঠিত হলো। ঐতিহাসিক এ সভায় দলের ঐতিহ্য, গৌরব ও অর্জনের ইতিহাস টেনে আগামীর পথচলার দিক নির্দেশনা দেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, আমরা যখনই দেশের মানুষকে শান্তিতে থাকার পরিবেশ তৈরি করি, ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা শান্তি বিনষ্টের অপচেষ্টা চালায়। তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। এ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে নির্বাচিত হয়ে টানা আটবারের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে আসেন মঙ্গলবার দুপুরে। সঙ্গে যোগ দেন কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। ছিলেন বোন শেখ রেহানাসহ আত্মীয় স্বজনরাও।
দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগের নব নির্বাচিত উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিসৌধের বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।
বাদ জোহর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৪ টায় টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন ।
আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন উপলক্ষে দক্ষিণাঞ্চলসহ সারাদেশ থেকে আগত নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় সরে যাওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি