আবারও নাস্তিকদের খুঁজে বের করার আহ্বান সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৬, ১৭:৫৯ আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:০৩

আবারও নাস্তিকদের খুঁজে বের করার আহ্বান সেলিম ওসমানের ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে ওঠবস করানোর রেশ না কাটতেই এবার নাস্তিকদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

শনিবার দুপুরে  নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিম ওসমান বলেন, ‘ধর্মে ধর্মে কোনও বিরোধ নেই। বিরোধ রয়েছে কিছু ধর্মবিরোধী উগ্র নাস্তিকদের সঙ্গে। যাদের ঈমান নাই তারা নাস্তিক। এদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘নাস্তিকদের খুঁজে বের করেন। যারা উচ্ছৃঙ্খল ও ধর্ম মানে না তাদের চিহ্নিত করুন।’  তিনি আরও বলেন, ‘আমাদের গোপনে নাস্তিকদের বিষয়ে জানান, প্রয়োজনে ওইসব এলাকায় সভা করে তাদের ফিরিয়ে আনবো। তাহলেই সারাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে।’

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটির সমন্বয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। এতে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কুতুবউদ্দিন আকসির প্রমুখ।

প্রসঙ্গত গত ১৩ মে বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে উঠবস করিয়ে তুমুল সমালোচিত হন সংসদ সদস্য সেলিম ওসমান।ওই ঘটনার পর তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ‘আমি কোন শিক্ষককে শাস্তি দেই নাই। আমি একজন নাস্তিককে শাস্তি দিয়েছি।’

 

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
সাত সচিবসহ ৯ কর্মকর্তার রদবদল
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
দেশের জ্বালানি নিরাপত্তায় রূপপুর ঐতিহাসিক মাইলফলক: সচিব
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন, ইশরাক বললেন ‘গুজব’
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান