নারায়ণগঞ্জে ডাক্তার ও তার স্ত্রীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ০৭:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ০৭:১৩
image

নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর সঙ্গে অসদচারণ এবং মারধরের অভিযোগ উঠেছে এক ডাক্তার ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ডাক্তার এইচ এম তাইফুরুল হাসান এবং তার স্ত্রী দু’জনই ওই হাসপাতালটির পরিচালক।

ডাক্তার তাইফুরুল হাসান ও রোগী রিয়া আক্তার

সোমবার রাত সাড়ে ৯টায় শহরের সলিমুল্লাহ সড়কের পাশে মিশনপাড়া মোড়ে অবস্থিত আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই মারধরের ঘটনা ঘটে। হামলার শিকার রোগীর অভিযোগ, চিকিৎসার জন্য অতিরিক্ত টাকা চাওয়ার প্রতিবাদ করায় তাকে মারধরের এক পর্যায়ে গলা চেপে ধরা হয়। তবে ওই ডাক্তার ও তার স্ত্রীর দাবি, ‘তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝিতে’ হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত ডাক্তার তাইফুরুল হাসান, তার স্ত্রী নাসিমা আক্তার স্মৃতি এবং হাসপাতালের দুই কর্মচারীকে আটক করেছে।

মারধরের শিকার হওয়া রোগী রিয়া আক্তার জানান, সোমবার রাতে তিনি গাইনি সংক্রান্ত চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তাইফুরুল হাসানের স্ত্রী নাসিমা আক্তার তার কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। রিয়া আরও জানান, ‘অতিরিক্ত টাকায় আমি চিকিৎসা নিতে না চাইলে, তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এসময় লোকজন নিয়ে তিনি আমাকে মারধর শুরু করেন। পরে ডাক্তার হাসান এসে আমার গলা চেপে ধরেন। পরে আমার চিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে।’

ডাক্তার তাইফুরুল হাসান ও  তার স্ত্রী নাসিমা আক্তার স্মৃতি

তবে ডাক্তার এইচ এম তাইফুরুল হাসানের দাবি, ‘রিয়া চিকিৎসা নিতে আসার পর একটু ভুল বুঝাবুঝিতে আমার স্ত্রীর সঙ্গে হাতাহাতি হয়েছে। তবে আমি মারধর করেছি, এটা ভুল।’

ওই ডাক্তারের স্ত্রী নাসিমা আক্তার স্মৃতির দাবি, ‘আমি হাসপাতালে বসেছিলাম। হঠাৎ রিয়া আক্তার এসে আমার স্বামী এবং আমাকে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করেন। আমি তাকে থামাতে গিয়েছি মাত্র। আমি এবং আমার স্টাফরা তাকে থামাতে গিয়েছি এতেই সামান্য হাতাহাতি হয়।’

জানা গেছে, ওই ঘটনার পর আশেপাশের লোকজন হৈচৈ শুনে হাসপাতালে প্রবেশ করে রিয়াকে উদ্ধার করে এবং ডাক্তার ও তার স্ত্রীকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, ‘চারজনকে আটক করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে বিস্তারিত কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম