আ.লীগে কোনও বিরোধ নেই: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৬, ০১:৫৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ০২:৪৩

ফাইল ছবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোনও বিরোধ নাই। আজকে তৃণমূলের সবাই নেমে এসেছে।সব ঠিক হয়ে যাবে, প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন। আগামী ২২ ডিসেম্বর ভোটের মাধ্যমেই জনগণ প্রতিফলন দেবে।’

শুক্রবার রাত সোয়া ১০টায় নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেল গেটের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কার্যালয়ে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

এর আগে ১০টার দিকে আইভীকে বহন করা গাড়ি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসলে নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত থাকে এলাকা। আইভী আধাঘণ্টা সেখানে অবস্থান করে শহরের দেওভোগের বাসায় চলে যান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান