ফেসবুকে কলেজছাত্রীর আপত্তিকর ছবি, গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৬, ১৮:১৩আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৮:১৩

মানিকগঞ্জ ফেসবুকে এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি আপলোড করায় আসাদুর রহমান মুন্না ও শ্রী শুভ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সাতদিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে ওই ছাত্রীর পরিবারের মামলার পরিপ্রেক্ষিতে রবিবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান,  গ্রেফতারকৃত মুন্না ও শুভর রিমান্ড আবেদনের শুনানি মঙ্গলবার হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কলেজে যাওয়ার পথে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় মুন্না। কিন্তু মেয়েটি এতে রাজি হয়নি। রাজি না হওয়ায় কয়েকদিন আগে সুপার ইমপোজ করে দুজনের যুগল ছবি নিজের ফেসবুকে আপলোড করে মুন্না। পাশাপাশি আপত্তিকর মন্তব্য করে। ফলে মেয়েটির কলেজ যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়েটির পরিবার মুন্নার পরিবারকে বিষয়টি জানালে তারা কোনও পদক্ষেপ নেয়নি। উল্টো  শনিবার মেয়েটির দাদাকে বিয়ের প্রস্তাব দেয় মুন্না । বিয়ে না দিলে আরও অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

বাধ্য হয়ে  মেয়েটির বাবা রবিবার মুন্না ও তাকে সহযোগিতা করার অভিযোগে শ্রী শুভ নামে দুজনের নামে মামলা করেন। এর পরপরই দুজনকে তেওতা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:
‘১০ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দেন মন্ত্রী, সে পথ বন্ধ’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম