কিশোরগঞ্জে ১১ শর্তে বিএনপির সম্মেলন মঙ্গলবার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ০৩:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ০৯:১৩

কিশোরগঞ্জ সাত বছর পর মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা সম্মেলনের করতে যাচ্ছে বিএনপি। তবে সম্মেলন করতে ১১টি শর্ত দিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম, পুরাতন স্টেডিয়াম ও শিল্পকলা একাডেমির যে কোনও একটিতে সন্মেলন করতে চেয়েছিল দলটি। তবে জেলা প্রশাসন থেকে এগুলোর কোনোটিই তাদের বরাদ্দ দেওয়া হয়নি। তবে ১১টি শর্তে শহরের অতিথি ও উৎসব কমিউনিটি সেন্টারের যে কোনও একটিতে সুশৃংখলভাবে আয়োজন সম্পন্ন করতে বলা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনুমতি পাওয়া দুটি কমিউনিটি সেন্টারের মধ্যে একটি আগেই বুকিং আছে। এখন শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে সন্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১১টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে- রাষ্ট্র বা সরকার বিরোধী কোনও বক্তব্য রাখা যাবে না, সম্মেলনে কর্মীরা মিছিল নিয়ে যোগদান করতে পারবে না, যেখানে সম্মেলনস্থলের বাইরে কোনও মাইক ব্যবহার করা যাবেনা, একটি গেট ও একটি মাইক ব্যবহার করে সম্মেলন করতে হবে, সম্মেলেন স্থলের কাছে একটির বেশি তোরণ নির্মাণ করা যাবেনা, সরকারি সম্পত্তির কোনও ক্ষতি করা যাবে না, ক্ষতি করলে আয়োজকদের দায়দায়িত্ব বহন করতে হবে।’

এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসন যাই বলুক উৎসবমুখর পরিবেশেই সম্মেলন হবে। ভেন্যু নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা আপতত  কেটে যাওয়াতে বিএনপির নেতাকর্মীদের চাঞ্চল্য দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক না কেন, তারা সম্মেলন করবেই। 

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক খালেদ সাইফুল্লা সোহেল জানান, ‘এত শর্তের বেড়াজালে গণতন্ত্র বিকশিত হতে পারে না। গণতন্ত্রকে মূল চিন্তা ধারায় প্লাবিত হওয়ার সুযোগ দেওয়া উচিৎ। এত শর্তে গণতন্ত্র রক্ষা করা যায় না। তবুও আইন-শৃংখলা রক্ষায় নিয়ম মেনেই আমরা সন্মেলন সফল করবো।’

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন করবেন যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘দুটি স্টেডিয়ামে উন্নয়ন কাজ চলছে। তাছাড়া কিছু সমস্যা আছে শিল্পকলা একাডেমিতেও। তাই বিএনপিকে বিকল্প হিসেবে দুটি কমিউনিটি সেন্টারের যে কোনও একটিতে সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের রিপোর্টের ওপর ভিত্তি করেই বিএনপির সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’

জানা গেছে, সর্বশেষ সম্মেলনে অ্যাডভোকেট ফজলুর রহমানকে সভাপতি, শরীফুল আলমকে সহ-সভাপতি ও মো. মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। পদ পেয়েও ১৫১ সদস্যের জেলা কমিটির অনেকেই ঘোষিত কমিটির বিরোধীতা করে নিষ্ক্রিয় ছিলেন। গত ২০০৯ সালে বিএনপির কাউন্সিল হয়।আর কেন্দ্র থেকে কমিটির ঘোষণা আসে ২০১১ সালে।

দলীয় একাধিক সূত্র জানায়, জেলা বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. শরীফুল ইসলাম ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হওয়ায় তারা আর জেলা কমটিতে থাকছেন না।

এদিকে সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে, তার মধ্যে সভাপতি পদে বেশি আলোচিত হচ্ছেন বর্তমান কমিটির সহ-সভাপতি ঢাকা বিভাগীয় সাবেক স্পেশাল জজ মো. রেজাউল করিম খান চুন্নু, বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক সাংসদ মো. মাসুদ হিলালী, জেলা কমিটির সহ-সভাপতি আমিরুজ্জামানের ও সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানী নাম।

অন্যদিক সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, অসীম কুমার বাধন, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিয়া, যুবদলের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. শরীফুল ইসলামের নাম আলোচিত হচ্ছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান