নাসিক নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১৭:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৮:০৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৯টি সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ জন এবং ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে মনোনয়ন পত্র গ্রহণ করা হয়। বিকেল সাড়ে ৫টায় রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার মনোনয়ন পত্র গ্রহণকারীর পরিসংখ্যান প্রকাশ করেন।

৯ মেয়র প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপি মনোনীত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেমউদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কথিত বিএনপি নেতা সুলতান মাহমুদ ও জাপা নেতা মেজবাহউদ্দিন ভুলু।

আগামী ২৬ ও ২৭ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডেই বাছাই অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত সাধারণ কাউন্সিলর ও ১ থেকে ৬ পর্যন্ত সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর মেয়র প্রার্থী এবং ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত সাধারণ কাউন্সিলর ও ৭ থেকে ৯ পর্যন্ত সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই করার সময় প্রার্থী তার প্রস্তাবক, সমর্থক এবং প্রার্থী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত একজন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম