নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনের ফল: আ. লীগ ৯, বিএনপি ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ০৭:১৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ০৭:৩৬

নির্বাচনে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের দীপু, বিএনপির পলু নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনে ১৭ পদের বিপরীতে সভাপতি ও সেক্রেটারীসহ ৯টি গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সহ ৮টি পদে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টায় নির্বাচন কমিশন এ ফলাফল তথ্য ঘোষণা করে। এর আগে সকাল সাড়ে ৯টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৮’শ ৬৭ জন। এর মধ্যে ৮৫৩ ভোট গ্রহণ করা হয়।

৫সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুস সালাম। অপর চারজন হলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট হুমায়ুন কবির ও অ্যাডভোকেট কামরুন নাহার।

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি আওয়ামী লীগের অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের হাবিব আল মুজাহিদ পলু, সিনিয়র সহ-সভাপতি আওয়ামী লীগের আলাউদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি আওয়ামী লীগের অ্যাডভোকেট দেলোয়ারা বেগম রীনা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিএনপির আবুল কালাম আজাদ জাকির, কোষাধ্যক্ষ আওয়ামী লীগের অ্যাডভোকেট সোহেল মিঞা, লাইব্রেরী বিষয়ক সম্পাদক পদে বিএনপির আশরাফুল ইসলাম সিরাজী, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট আওয়ামীলীগের মাহামুদুল হক মমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপির নজরুল ইসলাম মাসুম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে বিএনপির শরীফুল ইসলাম শিপলু, আপ্যায়ন সম্পাদক পদে বিএনপির মোহাম্মদ আলী, সমাজসেবা সম্পাদক পদে আওয়ামী লীগের নজরুল ইসলামএ সদস্য পদে বিএনপির আনিসুর রহমান লিংকন, আনজুম আহম্মেদ রিফাত ও রাসেল প্রধান জয়ী হন। আর আওয়ামী লীগের দুইজন সাজ্জাদুল হক সুমন ও স্বপন ভূইয়া জয়ী হয়েছেন।

এখানে উল্লেখ্য গত ২০১৫-২০১৬ বছরে সভাপতি ও সেক্রেটারী সহ আওয়ামী লীগ ১৩টি পদ এবং বিএনপি আপ্যায়ন সম্পাদক সহ ৪টি পদে বিএনপি জয়ী হন।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম