মিয়ানমারের মুসলিম গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম ও সাধারণ মুসল্লিরা। এতে খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামী সংগঠনও যোগদান করেন।
শুক্রবার জুমার নামাজের পর শহরের ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিয়ানমারের মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চাষাঢ়া হয়ে আবারও ওই মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আবদুল আউয়াল, সমন্বয়ক ফেরদাউসুর রহমান, হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা যেকোনও মূল্যে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের জোর দাবি জানান।
/এআর/







