নেতাকর্মীদের নিজ ওয়ার্ডে কাজ করার আহ্বান আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ০৮:৫২আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ০৮:৫৫

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সাক্ষাতের চেয়ে নিজ ওয়ার্ডে গিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের দেওভোগে নিজ বাসায় নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সন্ধ্যায় শহরের দেওভোগ ও সৈয়দপুরসহ বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের লোকজন আইভীর সঙ্গে দেখা করেন। এদিনও আইভীকে নেতাকর্মীরা ফুলের তৈরি নৌকা উপহার দেন।

আইভী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার সঙ্গে দেখা করার চেয়ে নিজ নিজ ওয়ার্ডে গিয়ে কাজ করাই সব চেয়ে ভালো হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণকে উন্নয়ন দেখাতে হবে।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে নৌকা হলো আওয়ামী লীগের প্রতীক, নৌকার প্রতীক উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নৌকা প্রতীক নারায়ণগঞ্জবাসীকে উপহার দিয়েছেন। আমি আশা করি নারায়ণগঞ্জবাসী ২২ ডিসেম্বর গণরায়ে নৌকা উপহার দিবেন।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম