অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জাবির পাঁচ দোকানদারকে জরিমানা

জাবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ১০:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১০:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় আ ফ ম কামালউদ্দিন হলের অধীনে ভাড়ায় পরিচালিত পাঁচ দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে আ ফম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষক মিজানুর রহমান ও ফখরুল ইসলাম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এসময় দোকানদারদের আগামী সাত দিনের মধ্যে জরিমানা পরিশোধ করে খাবারের তালিকা ঝুলানোর নির্দেশ দিয়েছেন তারা।

আবাসিক শিক্ষক ফখরুল ইসলাম বলেন, ‘দুই মাস আগে হল প্রশাসন দোকানগুলোকে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের নির্দেশ দিয়েছিল। গতকাল সোমবার অভিযানে গিয়ে পূর্বের অবস্থার কোনও পরিবর্তন দেখা যায়নি। তাই দোকান মালিকদের জরিমানা করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে অস্বাস্থ্যকর খাবার খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’ 

আগামীকাল মঙ্গলবার আবারও অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন শিক্ষক ফখরুল ইসলাম।

জানা যায়, আ ফম কামালউদ্দিন হলের সাত্তারের দোকানকে ১০ হাজার টাকা, মালেকের দোকানকে ও রফিকের দোকানকে ৫ হাজার, সাগরের দোকানকে ৩ হাজার ও মনোয়ারা বেগমের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাত্তারের দোকানের জরিমানা পরিশোধ না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম