চাঁদার দাবিতে সাব-রেজিস্ট্রারকে পেটালেন আ.লীগ নেতা

জামালপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ২০:৩১আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ২০:৩১

জামালপুর জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে সাব-রেজিস্ট্রারকে মাথায় পিস্তল ঠেকিয়ে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফারহান জাহেদী সফেনের বিরুদ্ধে। বুধবার দুপুরে মেলান্দহ সাব-রেজিস্টার অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে আওয়ামী লীগ নেতা, সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন মেলান্দহ সাব-রেজিস্টার অফিসে গিয়ে সাব রেজিস্টার নূর আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সফেন সাব-রেজিস্টার নূর আলমকে বেদম মারধর করেন। এ সময় তাকে বাঁচাতে গেলে দলিল লেখক শাহীনুর ইসলাম ও বাবুল হাসানকেও মারধর করেন আওয়ামী লীগ নেতা সফেন।

এ ব্যাপারে জানতে সাব-রেজিস্টার নূর আলমের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাব-রেজিস্টার নূর আলম  বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম বলেন, মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:
চাঁদা চাইতে গিয়ে গণধোলাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের