সাখাওয়াত কোন পক্ষের সুবিধা নিতে চাচ্ছেন, প্রশ্ন আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ২০:১৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান কোন পক্ষের সুবিধা নিতে চাচ্ছেন এমন ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘আমি সরকারি দলের হয়েও নিরপেক্ষ নির্বাচন দাবি করছি আর তিনি (সাখাওয়াত) বিরোধী দল হয়ে একবারও বলছে না প্রশাসন যেন নিরপেক্ষ থাকে।’ সাখাওয়াত কোন পক্ষের সুবিধা নিতে চাচ্ছেন, প্রশ্ন আইভীর

সোমবার বিকেলে শহরের ১৪নং ওয়ার্ডে গলাচিপা, গোয়ালপাড়া এলাকাতে গণসংযোগের সময়ে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মানুষ দলে দলে নৌকাকে সমর্থন করছে। চারদিকে নৌকার জোয়ার চলছে। পাড়া মহল্লায় ইতোমধ্যে দেখা যাচ্ছে মানুষের ঢল। নির্বাচনের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নারায়ণগঞ্জের মানুষ আমাকে জয়ী করবেই। আমি মানুষের পাশে সবসময় থেকেছি। তারাও আমার পাশে থাকবে বলি আমি আশা করছি।’

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা আরজু রহমান ভূইয়া, সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এস এম পারভেজ, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান