৪ ঘণ্টা পর সচল শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৬, ১১:০১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১১:০৭

কুয়াশায় আচ্ছন্ন ফেরিঘাট, ফেরি চালু হওয়ার আগের দৃশ্য

ঘন কুয়াশায় কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের সব ফেরির চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টায় কুয়াশা কেটে গেলে প্রায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে মাঝপদ্মায় পণ্য ও যাত্রীবাহী প্রায় শ’খানেক যানবাহন নিয়ে ৪টি ফেরি আটকা পড়ে। তবে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো গন্তব্যে পৌঁছায় বলে জানা যায়। এখনও পারাপারের জন্য অপেক্ষায়  রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় আড়াই শ’ যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক গিয়ানউদ্দিন পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ও ফেরিতে থাকা বীকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। কুয়াশা কেটে গেলে সাড়ে নয়টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান