ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ০৭:৩৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ০৭:৪১

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার রাত ১টা থেকে এই রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঝপদ্মায় কুয়াশার কারণে ছোট বড় মিলিয়ে সাতটি ফেরি আটকে রয়েছে । এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই নোঙর রয়েছে চারটি ফেরি আর দৌলতদিয়া প্রান্তে ছিল আরও ৫টি ফেরি ফেরি ঘাট এলাকায় নোঙর করে আছে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার দু’প্রান্তে প্রায় পাঁচ শতাধিক নৈশ কোচসহ হাজারও যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।

মহিউদ্দিন রাসেল জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া’র মাঝ পদ্মায় ঘনকুয়াশা তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ এতোটাই বেশি যে, কাছের কোন কিছুই দেখা কষ্ট সাধ্য ছিল। দুর্ঘটনা এড়াতে অবশেষে রাত ১টা থেকে ফেরিচলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হবে বলেও জানিয়েছেন মহিউদ্দিন রাসেল।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান