সোমবার ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৭, ০১:০৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০১:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) সোমবার ৯ জানুয়ারি বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করবেন। শহরের পৌর পার্কে গোপালগঞ্জ জেলা প্রশাসন এ উন্নয়ন মেলার আয়োজন করেছে যা চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।
উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ- ১ আসনের এমপি লে. কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান। এছাড়া মেলার প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন ।
তিনি জানান, শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলায় নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেলায় বঙ্গবন্ধু কর্নার, শেখ হাসিনা বিশেষ উদ্যোগ, মেগা প্রজেক্ট কর্নারসহ মোট ৫টি স্টল থাকবে। উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করবেন। এছাড়াও বিভিন্ন বিভাগ কর্তৃক এমডিজি অর্জন ও এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রদর্শনি, রিয়েলিটি শো, উন্নয়নমূলক তথ্যচিত্র প্রদর্শন, সরকারি প্রতিষ্ঠানসমূহ কর্তৃক তাৎক্ষণিক সেবা দেওয়া, পিঠা-পুলি কর্নার, কফি কর্নার, র‌্যাফেল ড্র এবং প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম