সাবেক মন্ত্রী হারুনার রশিদ গুরুতর অসুস্থ, পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১৯:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:৫২

হারুনার রশিদ খান মুন্নু
মুন্নু গ্রুপ অব ইন্ডাসট্রিজের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। সাবেক মন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। 
মুন্নু গ্রুপ অব ইন্ডাসট্রিজের ডাইরেক্টর এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. আব্দুল আওয়াল বুলবুল জানান, হারুনার রশিদ খানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঠানো হচ্ছে। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দুজন চিকিৎসকসহ একটি এয়ার অ্যাম্বুলেস ঢাকা এসেছে। তারা ঢাকার স্কয়ার  হাসপাতালের থেকে হারুনার রশিদকে সিঙ্গাপুরে নিয়ে যাবেন।

এদিকে, সাবেক মন্ত্রীর রোগমুক্তির জন্য মানিকগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে।

প্রসঙ্গত, মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ দুবার নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও তাকে কোনও দফতর দেওয়া হয়নি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের