জঙ্গি তৈরি করাই হলো বিএনপির বড় অর্জন: হানিফ

নরসিংদী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ২১:৩০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২১:৩৩

দুর্নীতিতে চ্যাম্পিয়ন ও জঙ্গি তৈরি বিএনপির বড় অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। সোমবার বিকালে নরসিংদীর পলাশ উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জঙ্গি তৈরি করাই হলো বিএনপির বড় অর্জন: হানিফ

হানিফ বলেন, ‘বিএনপি প্রায়ই বলে থাকেন আওয়ামী লীগের কোনও অর্জন নেই। বিএনপি দুর্নীতি আর জঙ্গি তৈরি করে যে অর্জন করেছে তা অবশ্য আওয়ামী লীগের নেই।’ বিগত সময়ের সব আন্দোলনে বিএনপির ব্যর্থতার কথাও তুলে ধরেন হানিফ।

উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক), বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পলাশের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা, আনোয়ারুল আশরাফ খান দিলিপ, পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, ফজলুল হক আতিক প্রমুখ।

সম্মেলনে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা আল মুজাহিদ হোসেন তুষারকে সাধারণ সম্পাদক করে পলাশ উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম