তুচ্ছ ঘটনার জেরে হত্যা করা হয় জামাই বাবুকে, কিলিং মিশনে ছিল ১২জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ০১:৫৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ০২:০১

নারায়ণগঞ্জ তুচ্ছ ঘটনার জের ধরেই খুন হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ এলাকার আনোয়ার ইসলাম বাবু ওরফে জামাই বাবু (৩২)। বাবুকে ছুরিকাঘাতে হত্যার কিলিং মিশনে ছিল ১২জন। ওই মিশনে থাকা ৪ ঘাতকের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে নৃশংস এ হত্যার বর্ণনা। বাবু র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত দুর্ধর্ষ ডাকাত দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলুর সহযোগী।
রবিবার বিকালে নারায়ণগঞ্জের পৃথক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই চারজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে যারা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররকৃতদের মধ্যে ফতুল্লার আতাউর রহমান (২৪) নারায়ণগঞ্জ অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে, জাকির হোসেন (২২) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে, রাজন (২২) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ন কবিরের আদালতে ও কাউসার আহম্মেদ রিতু (২২) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহামুদুল মহসীনের আদালতে জবানবন্দি দেন।
বাবু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি এনামুল ৪ আসামির দেওয়া জবানবন্দির বর্ণনা দিয়ে জানান, শুক্রবার রাত সাড়ে ৭টায় নিউ হাজীগঞ্জ শাহজালাল রোড এলাকায় আতাউর রহমান, রাজন, কাউসার, জাকিরসহ ১০/১২ জন বন্ধু মিলে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিল। তখন জামাই বাবু একা রাস্তা দিয়ে যাচ্ছিল। রাজন ওই সময় বাবুকে সালাম দিলে সে উত্তেজিত হয়ে ওঠে। তখন তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে বাবু কোমর হতে ধারালো ছোড়া বের করে আতাউরকে আঘাত করতে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়ে রাজনের গায়ে লাগে। তখন বাবুর ছোড়াটি মাটিতে পড়ে গেলে আতাউরের নেতৃত্বে সব বন্ধু মিলে সেই ছোড়া দিয়ে বাবুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে।

নিহত বাবু ও গ্রেফতারকৃতরা সবাই মাদক বিকিকিনির সঙ্গে জড়িত জানায় পুলিশ।

বাবু হত্যা মামলায় ১৭জনকে আসামি করে মামলা হয়। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম