রাতের আঁধারে স্কুলের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

ফরিদপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৪

 

রাতের আঁধারে স্কুলের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা ফরিদপুরের ভাংগা থানার কালামৃধা গ্রামের কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে শিক্ষার্থীরা স্কুলে আসার পর ঘটনাটি জানতে পারে।

কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মুজিবুল হক বাংলা ট্রিবিউনকে জানান, এলাকায় মাদকাসক্ত বখাটের সংখ্যা বেড়ে গেছে। বেশকিছু বখাটে গভীর রাত পর্যন্ত স্কুল মাঠে আড্ডা দেয়, নেশা করে। সম্ভবত তারাই কাজটি করেছে। তিনি আরও জানান, স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিপক্ষে একটা আক্রোশ প্রকাশও হতে পারে এই ঘটনা।

গত ৪ ও ৫ ফেব্রুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিলো। শেষ দিনে কিছু ছেলে বিশৃঙ্খলার চেষ্টা করেছিলো, এটা তাদেরও কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানা নির্বাহী কর্মকর্তার কাছে স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করেছে। সাধারণ ডায়েরি করা হয়েছে ভাংগা থানায়।

ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। তার মতে, ভাষার মাসে এমন জঘন্য কাজ মেনে নেওয়া যায় না। কারণ রক্ত দিয়ে ভাষা পাওয়ার মতো উদাহরণ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।’

সাব ইন্সপেক্টর মিরাজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত হবে বলে জানান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদেরকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। তার ভাষ্য, ‘এটা ভাষার অবমাননা, দেশের অবমাননা। শহীদ মিনার ভেঙে শুধু বাংলা ভাষা নয়, পুরো বিশ্বের ভাষাকে অবমাননা করা হয়েছে। তারা এদেশের শত্রু, গোটা জাতির শত্রু। তাদের দৃষ্টান্তমূলক শাস্তিই আমাদের কাম্য।’

/জেএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান