মানবতাবিরোধী অপরাধে জামালপুরে গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫১

গ্রেফতার মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুস্তম আলীকে(৮০) গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) সদরের কেন্দুয়া ইউনিয়নের দামেশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রুস্তম আলী মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ওয়ারেন্টভুক্ত আসামি।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহনেওয়াজ জানান, রুস্তম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুদ্ধাপরাধ আইন ১৯৭৩ এর ৩ ধারায় একটি মামলা রয়েছে। মামলা নং মিসকেস -১৩/১৬। এই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জামালপুর পাঠানো হলে পুলিশ তাকে গ্রেফতার করে ঢাকায় পাঠিয়েছে। মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের