ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৩

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ফরিদপুর জেলার মধুখালী উপজলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকাল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষ ৩০ জন।
পুলিশ জানায়, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রয়েল পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায় ও সোহাগ পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বাসের দুই যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে অংশ নেয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান