পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪১

পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে সন্ত্রাসী বিপুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোয়াজ্জেম ফকির (৩২) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাংশা থানার এসআই হাফিজুর রহমান, এএসআই আহসান হাবীব ও দুই পুলিশ কনস্টেবল আহত হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পাংশার সরিষা ইউনিয়নের বনগ্রাম তিন রাস্তার বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত মোয়াজ্জেম ফকির ৭টি হত্যা ও ১টি চাঁদাবাজি মামলার তালিকাভুক্ত আসামি। নিহত মোয়াজ্জেম পাংশার পাট্টা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজিদ ফকিরের ছেলে।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,পাংশার সন্ত্রাসী বিপুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোয়াজ্জেম ফকিরকে একদিন আগে ঢাকার আশুলিয়া জিরানী বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।পরে রাজবাড়ী পাংশা থানায় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে সরিষা ইউনিয়নের বনগ্রাম তিন রাস্তার বটতলা মোড় এলাকায় অভিযানে গেলে আগে থেকে সেখানে থাকা মোয়াজ্জেমের সঙ্গীরা পুলিশের ওপর চড়াও হয়।এ সময় বন্দুকযুদ্ধে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়।তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের