গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ-ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৯

গোপালগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় এই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে বাসচালক শরিফুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চালকের কক্ষ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

শিক্ষার্থীদের ধাক্কা দেওয়া বাসটি পরিত্যাক্ত ঘোষণা করে ওই বাসে চলাচল না করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ ছিল। আহত এক শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়

শিক্ষার্থীরা জানান, রবিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় গেটে সামাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুবর্ণা মজুমদার ও ম্যানেজমেন্ট ৪র্থ বর্ষের ছাত্র নাহিদ হাসানকে চাপা দেয় বিশ্ববিদ্যালয়ের একটি বাস। মারাত্মক আহত সুবর্ণাকে প্রথম গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা পঙ্গু হাসাপাতালে পাঠানো হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূর উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আহত শিক্ষার্থী সুবর্ণার পা ভেঙে গেছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়েছে। তার সঙ্গে আমাদের শিক্ষকরা রয়েছেন। এছাড়া সড়ক পথে সুবর্ণার স্বজনদের নিয়ে শিক্ষকদের একটি টিম  ঢাকা রওনা দিয়েছেন। সামান্য আহত নাহিদ হাসান প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে। বাসচালকের শাস্তির ব্যাপারে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবো। এছাড়া শিক্ষার্থীরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিডব্রেকারের দাবি জানিয়েছে। আমরা এ দাবি মেয়ে নিয়েছি। সড়ক অবরোধ প্রত্যাহারের জন্য অমরা চেষ্টা করে যাচ্ছি।’

/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম