কিশোরগঞ্জে কৃষক আজিজ হত্যার দায়ে একজনের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫২

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের নিকলীতে কৃষক আব্দুল আজিজ হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসির ও অন্য আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় ঘোষণা  দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চানফর ভূইয়া নিকলী উপজেলার দামপাড়া গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহীন ভূইয়া একই গ্রামের বাসিন্দা। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৪ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৯ এপ্রিল কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক আব্দুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৬জনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৭ জুন পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আমিনুল ইসলাম চুন্নু বলেন, ‘এ হত্যা মামলায় আসামি ছিল ১৬ জন। আদালত দুজনকে সাজা দিয়েছেন। বাকিরা খালাস পেয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট। রায়ের কাগজপত্র পাওয়ার পর আমরা আমাদের পরবর্তী করণীয় ঠিক করবো।

/এমডিপি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান