আশুলিয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

সাভার প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ১৭:৫৮আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৭:৫৮

আশুলিয়ার গাজীরচট এলাকায় আমির ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় শাহালি নামের দেড় বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরপরই ওই ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে মালিক পালিয়ে গেছে।

আমির ডায়াগনস্টিক সেন্টার নিহত শিশু আশুলিয়ার গাজীরচট এলাকার কামালের ছেলে। শিশুর মা শরিফা বেগম অভিযোগ করে জানান, গত কয়েক দিন তার দেড় বছরের শিমু সর্দিজনিত রোগে ভুগছিল। পরে শুক্রবার সন্ধ্যার পর শিশুটির সর্দি বেড়ে গেলে তাকে স্থানীয় গাজীরচট হক মার্কেট এলাকার আমির ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। এসময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক আমির মিয়া শিশুকে শ্বাসকষ্টের জন্য গ্যাস দেয়। গ্যাস দেওয়ার পরপরই শিশুটির শ্বাসকষ্ট বেড়ে গিয়ে খিচুনি শুরু হয়। পরে তাকে জামগড়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান