নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হারুনুর রশিদ (২৮) নামে এক গার্মেন্ট শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় তার কাছ থেকে লুটে নেওয়া হয় টাকা ও মোবাইল ফোন। মঙ্গলবার রাত ৩টার দিকে ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ‘এআরএস’ নামের একটি রফতানিমুখী গার্মেন্ট কারখানার শ্রমিক। তিনি দেওভোগ নাগবাড়ি এলাকায় কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম শরিফউদ্দিন। বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, মঙ্গলবার রাতে ডিউটি শেষে শহরের দুই নং রেলগেট এলাকা থেকে রিকশায় দেওভোগের বাসায় ফিরছিলেন হারুনুর রশিদ। দেওভোগে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে খুন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
/বিএল/
আরও পড়ুন:







