গোপালগঞ্জে আগুনে পুড়েছে ১৩টি দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১৪:০৪আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৪:০৮

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে অগ্নিকাণ্ড গোপালগঞ্জ  সদর উপজেলার বৌলতলী বাজারে আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার ভোর ৪টার দিকেএ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস জানান, ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। রনি দাড়িয়ার নামে এক ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আশপাশে ওষুধের  দোকান, চায়ের দোকান, সেলুন, মুরগির দোকানসহ ১২টি দোকান পুড়ে যায়। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক নিয়ামূল হুদা বলেন, বৈদ্যতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে।  খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা হয়নি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম