শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত স্মৃতিসৌধ

সাভার প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ১৫:৪৭আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৫:৪৭

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সেখানে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতির গৌরব আর অহঙ্কারের এ দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামবে লাখো মানুষের।

দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এক নতুন রুপ ধারণ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং-তুলির আচড় ।

সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শতীনাথ বসাক বলেন, সপ্তাহব্যাপী ব্যাপক কর্মযজ্ঞ আর পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে স্মৃতিসৌধ সেজেছে ভিন্নরূপে। অন্যবারের তুলনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবার স্মৃতিসৌধকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। সপ্তাহজুড়ে দর্শনার্থীদের ভিড়ের মাঝেই শেষ হয়েছে ধোয়ামোছা, সাফসুতর ও রংতুলির কাজ। স্মৃতিসৌধের বিভিন্ন ধাপে আঁকা  হয়েছে আল্পনা। স্মৃতিসৌধের ভেতরে থাকা শতাধিক লাইট সচল করা হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক বিমার প্রজেক্টর টু, বিমার প্রজেক্টর থ্রি, ওয়াল ওয়াস বোলার্ড লাইট ও মেটাল হেলাইড। এ সব লাইট রাতে স্মৃতিসৌধকে দেবে নতুন প্রাণ। ফলে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী সাধারণ ছাড়াও দূর-দূরান্ত থেকে রাতের স্মৃতিসৌধ সহজেই চোখে পড়ছে। এমনকি বিমানের যাত্রীরাও সেই আলোকিত স্মৃতিসৌধকে দেখতে পাবেন অপরূপ বেশে।

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত স্মৃতিসৌধ

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, অন্যবারের তুলনায় এবার দিগুন নিরাপত্তার নেওয়া হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশ ও ব্রিজসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে পুলিশী চেকপোস্ট। বসানো হয়েছে অর্ধশতাধিক সিসি ক্যামেরা ও ওয়ার্স টাওয়ার। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিতসহ বাড়ানো হয়েছে সর্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলেও তিনি জানান।

২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী জাতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।

/জেবি/

আরও পড়তে পারেন: অভিযান দেখতে গিয়ে গুলিবিদ্ধ ১

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান