মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ১৭:৪২আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:৩৪

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী লাল চাঁনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এই রায় দেন। আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী এ কে এম নুরুল হুদা রুবেল।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এ কে এম নুরুল হুদা রুবেল ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন হেলাল উদ্দিন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালে সিংগাইরের মৃত ইয়াকুবের মেয়ে সালমা বেগমের সঙ্গে একই উপজেলার করিম গাজীর ছেলে লাল চাঁনের বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকেই লাল চাঁন যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সালমাকে মারধর করতো। সালমাকে ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে যৌতুকের দাবিতে লাল চাঁন ও তার পালক বাবা মুন্নাফ পাল পিটিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ভাই হাসেম আলী বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন। পরে তৎকালীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ সরকার পেনাল কোডের ৩০২ ধারায় মামলা করেন এবং নিজেই মামলার দতন্ত ভার নেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ২৬ জুন আসামি লাল চাঁন ও তার পালক বাবা মুন্নাফের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্রখল দাখিল করেন।  মামলা চলাকালীন সময় আসামি মুন্নাফ পাল মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া পর  অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামি লাল চাঁনের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: সিলেটে `জঙ্গি ঠেকাতে’ তথ্য সংগ্রহ করছে পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের