হতদরিদ্রের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারসহ আটক ২

নরসিংদী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ২৩:১০আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২৩:১১

নরসিংদী নরসিংদীর মনোহরদীতে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বাররদিয়া বাজারের ডিলার রফিকুল ইসলাম ও তার সহযোগী সাদিকুল ইসলাম রানা। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল্লাহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল্লাহ কাচিকাটা ইউনিয়নের বাররদিয়া বাজারের ডিলার রফিকুল ইসলামের দোকানে অভিযান চালায়। এ সময় তিনি খোঁজ নিয়ে জানতে পারেন হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিতরণের জন্য ডিলার রফিকুল ইসলাম ২১০ বস্তা চাল উত্তোলন করেন। এর মধ্যে ভুয়া স্বাক্ষরে ৫২ বস্তা চাল বিতরণ দেখিয়ে তা বিক্রি করে দেওয়া হয়। পরে বিতরণ করা বাকি ১৫৮ বস্তা চাল জব্দ করাসহ ডিলার রফিকুল ইসলাম ও তার সহযোগী সাদিকুল ইসলাম রানাকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ‘আটককৃত ডিলার রফিকুল ইসলাম চাল বিতরণে অনিয়মের কথা স্বীকার করেছেন।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম