চলন্ত মাইক্রোবাস থেকে লাশ ফেলে পালালো দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৭, ১৪:২৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৪:২৯

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় চলন্ত মাইক্রোবাস থেকে লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ফাইজুল ইসলাম (৪০) রংপুর সদরের উত্তর খালিয়া এলাকার আছিম উদ্দিনের ছেলে।

সালনা হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে এক ব্যক্তিকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রা হাইওয়ে মোড়ে পুলিশের কাছে নিয়ে যায়। পরে পুলিশ ওই ব্যক্তিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার এসআই ওসমান আলী জানান, ফাইজুল কালিয়াকৈর পল্লী বিদ্যুত মোল্লাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় ইন্টার স্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানায় চাকরি করতেন।

নিহতের ভাই বাহারুল ইসলাম জানান, ভোরে চন্দ্রায় একটি বুথ থেকে টাকা তুলতে যায় তার ভাই ফাইজুল। এরপর আর কিছু তিনি জানেন না। ফাইজুলের মোবাইল কল লিস্ট থেকে নাম্বার নিয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাকে খবর পাঠায়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াছমিন জানান, পুলিশ ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম